images

সারাদেশ

জয়পুরহাট জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি

০৩ মে ২০২৬, ০৭:৩৬ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটিতে এ কে এম গোলাম মাহফুজ শুভকে সভাপতি এবং কে এম শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​আংশিক কমিটিতে অন‌্যদের মধ্যে র‌য়ে‌ছেন— সিনিয়র সহ-সভাপতি পিয়াস আহমেদ পৃথিবী, ​সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ, ​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না হাসান, ​যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন​, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম।

​কেন্দ্রীয় সংসদের নির্দেশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

​নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা জয়পুরহাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন।

প্রতিনিধি/টিবি