রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার, সম্পাদক শাহিন

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ১২:২০ পিএম

শেয়ার করুন:

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার, সম্পাদক শাহিন

পিরোজপুর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির জেলা শাখার সভাপতি হলেন সালাউদ্দিন কুমার তালুকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদ হাসান শাহিন।

মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরে যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু , সহ-সভাপতি মাহাদি হাসান, লুৎফর রহমান লিটন, এস এম ফেরদৌস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহারিয়ার অভি, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদকের পদ মর্যাদা) খালিদ হাসান, প্রচার সম্পাদক ইফতেকার আহম্মেদ রনি।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর