images

সারাদেশ

গজারিয়ায় বালুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুর মাঠ থেকে রাকিব নামের ২২ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বালুর মাঠে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে, স্থানীয়রা তাকে ঘটনায়স্থল থেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব শিমুলিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাউশিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরির সুবাদে নিয়মিত এ পথে যাতায়াত করতেন, রাকিব।

8df9cde8-bb45-456a-8144-28fa250e4424

এর আগে, গতকাল রোববার রাতে তিন চারজন বন্ধুর সাথে গুয়াগাছিয়া এলাকায় নানি বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর রাতে বাসায় ফিরেনি নিহত রাকিব।

পড়ে সকালে বালুর মাঠে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

ঘরে মাটিচাপা পরে পুরাতন কবরে, ২৫ দিন পর মিলল মনু ব্যাপারীর মরদেহ

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোলায়মান সুজন জানান, নিহতের শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করে, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

d4e3777e-1194-4a3b-8650-22c7493a995b

 নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে নিহতের সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে জানিয়ে ওসি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ময়নার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস