images

সারাদেশ

আল্টিমেটামের সময় শেষ, রাজশাহী নার্সিং কলেজ শাটডাউনের সিদ্ধান্ত

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন রাজশাহী নার্সিং কলেজের (আরএনসি) শিক্ষার্থীরা।

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ প্রাঙ্গণে তৃতীয় দিনের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিনও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স'। এতে সংগঠনটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান এবং মেহেদি হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নওগাঁ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ ও পাল্টাপাল্টি মানববন্ধন

গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ নিয়োগের দাবিতে ওইদিন ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সোমবার ছিল আল্টিমেটামের শেষ দিন। বিকেল পর্যন্ত নার্সিং অধিদফতর থেকে অধ্যক্ষ নিয়োগ করে প্রজ্ঞাপন না আসায় কঠোর কর্মসূচিতে নামতে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবার তারা কলেজে ক্লাস, পরীক্ষা ও হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিনিধি/এসএস