জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রিসোর্ট থেকে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার রাত থেকে শনিবার (১৮ এপ্রিল) ভোর পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর পরিচালিত এ অভিযানে রিসোর্ট থেকে ডিজে পার্টি চলাকালে অবৈধ ৯ পিস এমডিএমএ বা এক্সটাসি, ৫ গ্রাম কুশ, ক্যানাবিস চকলেট, ১০১ ক্যান বিয়ার, তিন বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুরে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, তথ্য পেয়ে ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হয়। মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি