রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

গাজীপুরগাজীপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-১। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার শাহ আলম এসব তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদ ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকারে (ঢাকা-মেট্রো-গ-২৭-৩১৮৯) বিদেশী মদের একটি বড় চালান নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে আসছে। এই খবরের ভিত্তিতে গেল  রাত ১১টা ৫০ মিনিটে  সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব। তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন ওই প্রাইভেটকারটি থামিয়ে পেছনের ব্যাক ডালার ভেতর থেকে চারটি প্লাস্টিকের বস্তায় সুকৌশলে লুকিয়ে রাখা ৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

তিনি  জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকারটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারির সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতরে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর