images

সারাদেশ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে দুবাই প্রবাসীর বসতঘর ভাঙচুর-লুটপাট

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ এএম

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুবাই প্রবাসীর বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থেকে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

335bdffd-2a3d-4461-a227-c9705683d959

জানা যায়, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দাঁতপুর গ্রামের দুবাই প্রবাসী এবাদুল সরদারের সঙ্গে প্রতিবেশি ইসমাইল সরদারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসমাইল লোকজন নিয়ে এবাদুলের বসতঘরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বাড়িতে পুরুষ না থাকায় ঘরের নারী সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। এদিকে, হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত।

a2672f17-dde5-4017-81ce-a2e077cbffd8

ভুক্তভোগী হালিমা বেগম বলেন, আমার স্বামী ও দেবর দেশের বাইরে থাকে। পরিবারে বৃদ্ধ শাশুড়ি ও মেয়েকে নিয়ে বসবাস করি। কিন্তু রাতেরবেলা হঠাৎ ইসমাইল দলবল নিয়ে বসতঘরে হামলা চালায়। ভাঙচুর করে ঘরের মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুট করে তারা। আমি এই ঘটনার বিচার চাই।

cc2b20a2-447a-4a85-a447-718dab542912

অভিযুক্ত ইসমাইল সরদার বলেন, আমি কারো বসতঘরে হামলা, ভাঙচুর বা লুটপাট করিনি। তারা আরও আমাদের ক্ষতি করেছে। সেটা পুলিশও জানে।

 

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, হামলার ঘটনায় একপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। শুনেছি আরেকপক্ষও অভিযোগ দিবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় কারো দোষ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি