images

সারাদেশ

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত, আহত ৩

জেলা প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি পিকাপ ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইল জেলার বিকাশ আলী (৪৫) ও সাফায়েত হোসেন(৩০) । আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও এ ঘটনায় পিকআপে থাকা ৫টি ঘোড়ার মধ্যে ৩টি ঘোড়ার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় পীর হত্যার ২ দিন পর থানায় মামলা

হতাহতরা সবাই ব্যবসায়ী, তারা উত্তরবঙ্গ থেকে ঘোড়া কিনে পিকআপে নড়াইল যাচ্ছিল। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল ওবায়েদ জানান, খুব সকালে কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজারে একটি অজ্ঞাত দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঘোড়াবাহী একটি দ্রুতগামী পিকাপ ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ৫ ঘোড়া ব্যবসায়ী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত বিকাশ এবং সাফায়েতকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পিকআপে থাকা ৫টি ঘোড়ার মধ্যে ৩টি ঘোড়ার মৃত্যু হয়। ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।

প্রতিনিধি/এসএস