মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় পীর হত্যার ২ দিন পর থানায় মামলা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় পীর হত্যার ৫৫ ঘণ্টা পর থানায় মামলা

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে আব্দুর রহমান শামীম এর দরবারে হামলা এবং তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার ঘটনার দুইদিন পর দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে নিহত আব্দুর রহমান শামীম এর ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি এজাহার জমা দেন। পরে রাত ১১ টারদিকে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।


বিজ্ঞাপন


কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার( ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় রাজিব হোসেন নামের একজনকে নাম উল্লেখসহ ১৮০ থেকে ১৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলেও নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বে সাথে তদন্ত করছি। ইতি মধ্যে আমরা বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে। আমাদের গোয়েন্দা বিভাগ সহ বেশ কয়েকটি টিম অপরাধীদের ধরতে কাজ করছে।

গত শনিবার দুপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজের প্রতিষ্ঠিত দরবার শরিফে হামলা চালায় একদল গ্রামবাসী; হামলাকারীরা একটি ঘর থেকে পীর আবদুর রহমান শামীমকে বের করে এনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ সময় দরবার শরিফে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷ করা হয় লুটপাটও।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর