images

সারাদেশ

বিরামপুরে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ এএম

দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের অপরাধে চার যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট তাহ্‌মিনা সুলতানা নীলা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন— হিলির স্টেশন ডাঙ্গাপাড়া গ্রামের মাহবুব হোসেন মেজরের ছেলে সেলিম রেজা শামীম, একই এলাকার রেজুয়ান আহম্মেদ, মাসুদ হায়দার ও শাকিল মাহমুদ। 

 

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাদক সেবনের দায়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। 

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালনো হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/টিবি