বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৭:০৯ এএম

শেয়ার করুন:

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত দুইজন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ ) বিকেল ৩টার দিকে উপজেলার তেলিগাতি গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি। একই সঙ্গে অর্থদণ্ডও দেওয়া হয়।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— তেলিগাতি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে হীরা মিয়া (৫০) এবং বড়তলি গ্রামের মৃত বেরাজ মিয়ার ছেলে মো. কাশেম (৪২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলে দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর