images

সারাদেশ

জয়পুরহাটে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

জেলা প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

অনলাইনসহ নানা ধরনের জুয়ায় আসক্ত হয়ে খুইয়েছেন জীবনের সব সঞ্চয়। হারিয়েছেন পারিবারিক সুখ ও সামাজিক মর্যাদা। অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন। নিয়েছেন নতুন সিদ্ধান্ত।

প্রকাশ্য দিবালোকে ২০ লিটার দুধে গোসল করে চিরতরে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাহিদুল ইসলাম নামের এক যুবক।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে ব্যতিক্রমী এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন জুয়ায় আসক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তিনি তার সবকিছু হারাতে বসেন। একপর্যায়ে নিজের ভুলের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে জুয়ার পথ থেকে ফিরে আসার দৃঢ় সিদ্ধান্ত নেন। অতীত ভুল থেকে পরিশুদ্ধ হওয়ার প্রতীকী বার্তা দিতেই তিনি দুধে গোসল করার এ অভিনব পন্থা বেছে নেন।

আরও পড়ুন

মায়া হরিণকে একজন দা দিয়ে কুপিয়ে গলা কাটছেন, অন্যজন পা চেপে ধরেছেন

দুধ দিয়ে গোসলের পর উপস্থিত জনতার সামনে জাহিদুল ইসলাম অঙ্গীকার করে বলেন, ‘জুয়া আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আজ থেকে আমি নতুনভাবে শুরু করতে চাই। সৎ পথে চলতে চাই। জীবনে আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াব না।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‌পুলিশের মূল লক্ষ্যই হলো অপরাধমুক্ত সমাজ গড়া এবং জনগণকে ভালো রাখা। কোনো অপরাধী যদি নিজের ভুল বুঝতে পেরে সুপথে ফিরে আসতে চায়, তবে তাকে সবসময়ই স্বাগত জানানো হয়।

21a29f6f-afca-42d4-baa5-e51ba7b64858

তিনি বলেন, অতীতেও যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছেন, তাদের সরকারিভাবে ভ্যান বা রিকশা দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়েছে। জাহিদুলের মতো যারা সুস্থ জীবনে ফিরতে চান, রাষ্ট্র ও পুলিশ তাদের প্রয়োজনীয় সহায়তা করবে।

প্রতিনিধি/এসএস