images

সারাদেশ

নেত্রকোনায় হাওরের ধান খেতে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরে ধান খেতের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বরান্তর ধলি হাওরে ধানখেতে ওই লাশটি দেখতে পায় কৃষকরা।

পরে খবর পেয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার বরান্তর এলাকার ধলি হাওরে ধান কাটতে যায় এলাকার কৃষকরা। এক পর্যায়ে একটি ধান খেতে গলিত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান তারা। পরে খবর পেয়ে লাশ উদ্ধারে যায় পুলিশ। থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব ২৭ কিলোমিটার হওয়ায় এবং খারাপ রাস্তার কারণে রাত সাড়ে আটটা পর্যন্ত লাশ উদ্ধার করে থানায় ফিরতে পারেনি পুলিশ। 

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে জানা গেছে।

আরও পড়ুন

খালিয়াজুড়িতে নদী থেকে তরুণীর ভাসমান লাশ উদ্ধার

পুলিশ জানায়, থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। যাতায়াতের রাস্তা খারাপ হওয়ায় লাশ উদ্ধারে বেগ পেতে হয়। ফলে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী জানান, ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা ধলির হাওরে কাজ করতে গিয়ে সুইসগেইট সংলগ্ন ধানখেতে একটি পচাগলা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ওসি হাফিজুল ইসলাম বলেন, লাশ পঁচে গলে গেছে। আঙুলের চাপ নিয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। আমাদের থানায় এমন কোনো নিখোঁজের সাধারণ ডায়েরি নেই। লাশটি অন্য কোনো জায়গা থেকে এনে এখানে ফেলা হয়েছে। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস