শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

খালিয়াজুড়িতে নদী থেকে তরুণীর ভাসমান লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

খালিয়াজুড়িতে নদী থেকে তরুণীর ভাসমান লাশ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার কল্যাণপুর এলাকায় সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় জয়ন্তী সরকার (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে খালিয়াজুড়ি উপজেলার কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।


বিজ্ঞাপন


খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়ন্তী সরকার পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শাল্লা উপজেলায় শুক্রবার সকালে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান জয়ন্তী সরকার। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। পরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কল্যাণপুর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তার স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, বাড়ির পাশে নদীতে গোসলে নেমে ওই তরুণী পানিতে তলিয়ে যান। পরে খোঁজাখুঁজি করে উপজেলার কল্যাণপুর এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর