images

সারাদেশ

নববর্ষকে বরণ করে নিতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানা মঞ্চ

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

বাংলা নববর্ষকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানা মঞ্চ।

দিনটিকে বরণ করে নিতে জেলা প্রশাসন ও সাহিত্য অ্যাকাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

4eb88c7c-17ed-4034-88d5-8a8cf8abdeed

আগামীকাল (১৪ এপ্রিল) মঙ্গলবার সকাল সাতটায় শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে সব শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বের হবে আনন্দ শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি শেষ হবে ফারুকী পার্ক চত্বরে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ লাঠি খেলা, সাপ খেলা, পুতুল নাচ ও মোরগ লড়াইসহ দিনব্যাপী মেলার আয়োজন রয়েছে। এছাড়াও সাহিত্য অ্যাকাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনসহ নানা আয়োজন রয়েছে।

3465fc5f-c3bd-4013-885d-57962305c6dc

আরও পড়ুন

পহেলা বৈশাখে যানজট এড়াতে সিএমপির নির্দেশনা

ae8cca63-32bf-4a61-aa53-8b284b0f91bd

আয়োজকরা জানান, দিনটি পালনে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। উৎসব মুখর পরিবেশে দিনটি পালন করবেন। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত থাকবেন।

প্রতিনিধি/এসএস