images

সারাদেশ

মিরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

মিরসরাইয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত পৌনে আটটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের সায়মন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

48d048ee-2f5c-4fd5-a58a-2078ca8f2fe7

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।

আরও পড়ুন

কালীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (মিডিয়া) জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ডভ্যানযোগে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামে আসার খবর পেয়ে শনিবার রাত পৌনে ৮টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের সায়মন ফিলিং স্টেশনের বিপরীতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যান সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, র‌্যাব-৭ ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে রাতে থানায় হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার (১২ এপ্রিল) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস