রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার সোহাগ বিশ্বাস (২৭)।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ বিশ্বাস (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার দেবরাজপুর গ্রামের আওলিয়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার সোহাগ বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা এবং তিনি আছির উদ্দিন বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন

ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর