images

সারাদেশ

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

জেলা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে ভটভটির ধাক্কায় তমা (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তমা বনভেটি গ্রামের আবু তালেবের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়াশোনা করতো।

আরও পড়ুন

তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, তমা বাড়ির পাশের সড়কে সাইকেল চালাচ্ছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় একটি কাঠবোঝাই ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস