রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু
শিক্ষক মেহেদী হাসান।

রংপুরে পাম্পে তেল নিতে এসে হার্ট অ্যাটাক করে মেহেদী হাসান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় সিটি ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


মেহেদী নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে। কর্ম জীবনে তিনি বালাকুয়ার চওড়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী স্কলার মুহসিন আলীর ইন্তেকাল

পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় সিটি ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়ায় মেহেদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। ঘটনাটির ডিটেইল সংগ্রহ করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর