জেলা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, নির্বাচনি ইশতেহারের ৩১ দফার আলোকে পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড সবার মাঝে প্রদান করা হবে।
তিনি আরও বলেন, কৃষকদের জমির ফসল উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা নিশ্চিত করতে যেসব খাল নাব্যতা হারিয়েছে সেগুলো পুনরায় খনন করা হবে।
এ সময় বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়, মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান চৌধুরী, বিএনপির সাবেক এমপি মাসুদ অরুণ ও আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস