images

সারাদেশ

বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী স্কলার মুহসিন আলীর ইন্তেকাল

জেলা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম

বিশিষ্ট ইসলামী স্কলার, লেখক, বহু গ্রন্থপ্রণেতা ও বিভিন্ন মাদরাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুহসিন আলী ইন্তেকাল করেছেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে ড. আব্দুর রহমান মুহসেনী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৩ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। ছাত্রজীবনে তিনি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। দেশে ফেরার পর প্রতিষ্ঠা করেন বিভিন্ন মাদরাসা। শুরু করেন লেখালেখি। ২০টিরও অধিক গ্রন্থের প্রণেতা তিনি।

আরও পড়ুন

ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি সাকলাইন জোবায়েরের বাবার ইন্তেকাল

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ এশা রাত ৯টার সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার ছেলে পালপুর ধরমপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন।

প্রতিনিধি/এসএস