অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল-এর কুমিল্লা প্রতিনিধি সাকলাইন জোবায়েরের বাবা মোহাম্মদ রুহুল আমিন সাবের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন।
বিজ্ঞাপন
মরহুম রুহুল আমিন কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাটাবিল গ্রামের মৃত জুলফিকার আহমেদের ছেলে। তিনি আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি কুমিল্লার প্রখ্যাত আলেমে দ্বীন হযরত শাহ্ সুফি শাখয়ুল কোররাহ মাওলানা আবদুস সোবহান আলক্বাদেরী (রহ.)-এর মুরিদ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বুধবার বেলা ১১টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে কাটাবিল গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
সাকলাইন জোবায়েরের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
এছাড়াও সাকলাইন জোবায়েরের বাবার মৃত্যুতে ঢাকা মেইল পরিবার গভীর শোক প্রকাশ করছে।
—প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন লক্ষ্মীপুর প্রতিনিধি রুবেল হোসেন।
প্রতিনিধি/একেবি

