জেলা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন (প্রবাসীর) স্ত্রী মিনু বেগম (৪৮) ও ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে মিথিলা আক্তার (১৮)। জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মা-মেয়ে। ভাঙচুর করা হয় তাদের ঘরের আসবাবপত্র।
শনিবার (১১ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসা নিতে এসে গণমাধ্যমকর্মীদের মা-মেয়ে তাদের ওপর হামলার ঘটনায় বর্ণনা তুলে ধরেন।
এর-আগে, শুক্রবার রাতে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের (৭ নং ওয়ার্ড) বামনী গ্রামের হতে মারধরের বাড়িতে নিজ ঘরে হামলার শিকার হন মা-মেয়ে।
হামলাকারীরা হচ্ছেন, একই বাড়ির মৃত তাহেরের মেয়ে সুমী ও সুমীর মেয়ে লিজা।

খবর নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই বাড়ির মৃত মজর আলীর দুই ছেলে ইকবাল ও তাহেরের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। তাহেরের মৃত্যুর পর তার স্ত্রী ও ছেলে-মেয়েদের সঙ্গে, তাদের চাচা সৌদি আরব (প্রবাসী) ইকবালের স্ত্রী মিনুর সঙ্গে জমিসংক্রান্ত দ্বন্দ্ব লেগেই আছে। ২৮ মে লক্ষ্মীপুর আদালতে ভুক্তভোগী মিনু বেগম বাদী হয়ে ৭ ধারা একটি মামলা দায়ের করেন।
গতকাল বৃহস্পতিবার রায়পুর থানা পুলিশ ৭ ধারা মামলার একটি নোটিশ ওই বাড়িতে পৌঁছালে ফের দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে রাতে ভুক্তভোগী মিনু বেগম ও তার মেয়ে মিথিলা আক্তারকে মারধর করে অভিযুক্ত সুমী ও তার মেয়ে লিজা। ভাঙচুর করে ভুক্তভোগীদের বসতঘরের মালামাল।
হাসপাতালে চিকিৎসাধীন মিনু বেগম বলেন, তার জালের মেয়ে সুমী ও সুমীর মেয়ে লিজা তাদেরকে ঘরে ঢুকে মারধর করে। মেয়ে মিথিলা ৮ মাসের অন্তঃসত্ত্বা। তাদের বিরুদ্ধে মিথ্যা গুজব রটাচ্ছে গ্রামজুড়ে। আমরা সুস্থ বিচারের দাবি করছি।
অভিযুক্ত সুমী জানান, মারামারি হয়নি। মিনু বেগম ও তার মেয়ে মিথিলার চরিত্র ভালো না। তাদেরকে ভালোমন্দের জন্য কিছু বললে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, মারামারি বিষয়টি কেউ পুলিশকে জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস