জেলা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা শুরু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ার বটতলা এলাকায় মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদ আয়োজনে এ খেলা শুরু হয়।
আলোচনা সভার শেষে দঃ খেলা খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও আলারি খেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন উদ্বোধন করেন।

মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী সভাপতিত্বে মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনু মারমা বলে, সাংগ্রাইং উদযাপন কমিটির আহবায়ক উচিমং মারমা, মারমা যুব কল্যাণ সংসদ সভাপতি উমংচিং মারমা সুমন।
আরও পড়ুন
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, দঃ খেলা ও আলারি খেলাগুলো না খেললে এক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এই আলারি এবং দঃ খেলা যেন যুগের পর যুগ চলতে থাকে সেই প্রত্যাশা করি।
উদ্বোধন শেষে মারমা তরুণ-তরুণী, শিশুরা ঐতিহ্যবাহী আলারী ও দঃ খোলায় মেতে উঠেন।
প্রতিনিধি/এসএস