শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে বৈসাবি উৎসব শুরু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে বৈসাবি উৎসব শুরু

পাহাড়ের প্রধান উৎসব বৈসু, সাংগ্রাইং, বিজু, পাতা, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে নানান আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। 


বিজ্ঞাপন


খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু করে শাপলা চত্বর হয়ে টাউনহলে গিয়ে শেষ হয়। পরে ত্রিপুরা, চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের ডিসপ্লে এছাড়াও জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়। 

জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী সঞ্চালনায় এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক সাজিয়া তাহের, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালক ঞ্যোহ্লা মংসহ পরিষদের সব সদস্যগণসহ উপস্থিত ছিলেন।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর