জেলা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার ছাতিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. মিঠু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
নিহত মো. মিঠুন ছাতিয়ার কিম্মত আলীর ছেলে বলে জানা যায়।
নিহতের বড় ভাই মো. আকতার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিঠুকে মারধর করেন স্থানীয় হান্নান, বোরহান, রাকিবসহ তাদের লোকজন। পরে আহত অবস্থায় মিঠুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া পথে মারা যায় মিঠু। রাতেই নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, হত্যাকাণ্ডের শিকার মিঠু, কয়েক মাস আগে স্থানীয় ইউপি সদস্য ডলি আক্তারকে কুপিয়ে জখম করে এবং এলাকার অন্যদের সঙ্গেও বিরোধ থাকায় এ ঘটনা ঘটেছে। তবে আরও অধিক তদন্ত করে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস