জেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম
অনুমোদনহীন ও ইটভাটা স্থাপনে আইনের বিধিমালা লঙ্ঘন, পরিবেশ দূষণ, অবৈধ মজুতদারিসহ বিভিন্ন অভিযোগে ৪ ইটভাটাকে ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন, র্যাব ১৩ ও পরিবেশ অধিদফতরের যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। ভ্রাম্যমাণ আদালতে জরিমানার আদেশ দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে রংপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রংপুর জেলার মিঠাপুকুরের ভগবতীপুর ও রামপুরা এলাকায় যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে আর আর ব্রিকসের মালিক রবিউল ইসলাম প্রামানিককে ৫ লাখ, এলকেএস ইটভাটারা মালিক নাজমুল ইসলামকে আড়াইল লাখ, ইটভাটার মালিক সাজেদুল ইসলামকে ৪ লাখ এবং রবিউল ইসলামকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেছেন, অনুমোদনহীন ও ইটভাটা স্থাপনে আইনের বিধিমালা লঙ্ঘন, পরিবেশ দূষণ, অবৈধ মজুতদারিসহ অপরাধ প্রতিরোধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস