বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফরিদপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে নজরুল ইসলাম নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে জেলার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।


বিজ্ঞাপন


আদালত সূত্রে জানা গেছে, অভিযানে এক্সকেভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির সত্যতা পেয়ে নগরকান্দা উপজেলার কুঞ্জনগর পাল্লা গ্রামের নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে বলে সতর্ক করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে অভিযান চলমান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর