images

সারাদেশ

নাটোরে গোপনে অন্যত্র তেল বিক্রি, পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

গোপনে রাতের আঁধারে নাটোরের বড়াইগ্রামে পাটোয়ারী ফিলিং স্টেশনে ২৬০০ লিটার তেল অন্যত্র বিক্রির অপরাধে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার পাটোয়ারী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে পাটোয়ারী ফিলিং স্টেশনে তেল সরবরাহের সময় মেশিনটি নষ্ট হয়ে যায়। পাম্প কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে না জানিয়ে মধ্যরাতে গোপনে প্রায় ২৬০০ লিটার পেট্রোল বিক্রি করে। এসময় লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকরা তেল না পেয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় অবরোধকারীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন

নাটোরে কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, গত ৫ এপ্রিল পাটোয়ারী ফিলিং স্টেশন পাম্পের মেশিনটি নষ্ট হয়ে গেলে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই সময় পাম্পে প্রায় ৩৭০০ লিটার তেল মজুত ছিল। গতকাল মঙ্গলবার রাতে ট্যাগ অফিসার ও প্রশাসনকে না জানিয়ে গোপনে অন্যত্রে ২৬০০ লিটার তেল বিক্রি করেন। ভ্রাম্যমাণ আদালত এই ঘটনার প্রমাণ পেয়ে পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করতে পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

প্রতিনিধি/এসএস