শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

শেয়ার করুন:

নাটোরে কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
উপজেলায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগে অভিযান

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে পুকুর খননের দায়ে দুইটি ভেকু মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা ও চামারি ইউনিয়নের সোনাপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

জানা গেছে, উপজেলার সোনাপুর এলাকায় তিন ফসলি আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে সুলতানা নামে এক অসাধু ভেকু কন্টাক্টরকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত দুইটি ভেকু মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃষি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর