images

সারাদেশ

সিরাজগঞ্জে অবৈধ দুটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার মালিকের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিনভর উপজেলার ষোলমাইল, রুদ্রপুর ও ভূইয়াগাতি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং পরিবেশ অধিদফতর সিরাজগঞ্জ কার্যালয়ের পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

db17b0e7-b52f-4ade-a6ec-53f82a9db1d5

আরও পড়ুন

বিভিন্ন অভিযোগে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানকালে, রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসের মালিকের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসের মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভূইয়াগাতি এলাকার মেসার্স এসঅ্যান্ডবি ব্রিকসের মালিককে ইটভাটার সমস্ত কার্যক্রম চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস