images

সারাদেশ

বান্দরবানে সন্ধ্যা ৭টা থেকে সব দোকান বন্ধের নির্দেশ

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম

বান্দরবানে ফার্মেসি ও রেস্তোরাঁ ছাড়া সন্ধ্যা ৭টা থেকে সব দোকান বন্ধের নির্দেশ দিয়েছে বান্দরবান পৌরসভা।

সোমবার (৬ এপ্রিল) বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এছাড়াও এ উপলক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে পৌর এলাকাজুড়ে মাইকিং করা হয়।

আরও পড়ুন

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি সংকটের কারণে সরকার দেশের বিদ্যুৎ ব্যবহারে কৃচ্ছতা সাধনের লক্ষ্যে সন্ধ্যা ৭টা হতে বিদ্যুৎ ব্যবহার সীমিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই সন্ধ্যা ৭টার মধ্যে ফার্মেসি ও রেস্তোরাঁ ব্যতীত অন্য সব দোকান বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

প্রতিনিধি/এসএস