জেলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম
নাটোরের সিংড়া উপজেলায় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যশোর ছেড়ে আসা নাজ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রুবেল রাস্তা পারাপারের সময় বাসটি তাকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর ঘাতক বাসচালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাস রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পলাতক রয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস