রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

 চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

নাটোরের লালপুরে টেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। এসময় লালপুর উপজেলার আজিমনগর-ঈশ্বরদী মাঝামাঝি এলাকায় অজ্ঞাত এক নারীর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


ঈশ্বরদী রেলওয়ে পুলিশের (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তকরণে রেলওয়ে পুলিশ কাজ করছে। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর