images

সারাদেশ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

ঢাকা ময়মনসিংহ রেলপথে গাজীপুরের চাপুলিয়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান, জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কাইয়ুম আলী।

তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় রেললাইন অতিক্রমকালে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত পরিচয় এক নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস