রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে শাহিনুর রহমান (৩৫) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের গোলচত্বর এলাকার এসবি পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শাহিন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়ণগঞ্জ গ্রামের বাসিন্দা এবং জয়নুল হকের ছেলে। তিনি পঞ্চগড় নেসকো বিদ্যুৎ অফিসে মাস্টাররোলে কর্মরত ছিলেন। বুড়াবুড়ি বিএনপি যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সড়কের পাশে একটি বৈদ্যুতিক লাইনের সংযোগ ও সংস্কার কাজ করছিলেন শাহিন। একটি বাঁশের মই ব্যবহার করে খুঁটিতে ওঠার পর কোমরে বেল্ট বাঁধেন তিনি। এ সময় অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তিনি খুঁটিতেই ঝুলে থাকেন।

আরও পড়ুন

গাজীপুর ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ৫

খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মরদেহটি উদ্ধার করে। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


9b581100-bc0f-448a-b9a3-a812569796f1

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই কাজ করছিলেন তিনি। ফলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর