images

সারাদেশ

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শনে ডিসি

উপজেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম

নারায়য়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া শাহচিলাপুরে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্'র মাজারটি পরিদর্শন করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, যেহেতু সোনারগাঁ একটি ঐতিহাসিক স্থান তাই এই অঞ্চলে অনেক দেশি-বিদেশি পর্যটকরা আসেন। পর্যটকদের সুবিধার্থে অজু খানা, পাবলিক টয়লেটসহ প্রাথমিকভাবে বিভিন্ন সেবা প্রদানের জন্য এখানে উন্নয়ন কাজ করা হবে। যাতে করে পর্যটকরা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়।

আরও পড়ুন

রাসিকে জোরদার মশা নিয়ন্ত্রণ কার্যক্রম

পরিদর্শনকালে ডিসির সঙ্গে এডিসি জেনারেল সিফাত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার আল আমিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁ থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানসহ স্থানীয় মেম্বাররা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রতিনিধি/এসএস