রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাসিকে জোরদার মশা নিয়ন্ত্রণ কার্যক্রম

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

রাসিকে জোরদার মশা নিয়ন্ত্রণ কার্যক্রম

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এরিয়ায় মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) থেকে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। 


বিজ্ঞাপন


এর অংশ হিসেবে রোববার (৫ এপ্রিল) নগরীর ৭, ১৪, ১৬, ১৭,১৮, ১৯, ২১, ২২, ২৩ ও ২৫ ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ঝোপঝাড় পরিষ্কার, মশাবাহিত রোগ প্রতিরোধে কীটনাশক স্প্রে ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর সুস্থতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর