images

সারাদেশ

বারহাট্টায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৫ এপ্রিল) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার আলোকদিয়া গ্রামের শহিদ মিয়া (৪৪) ও কিশোরগঞ্জ এলাকার রাজন মিয়া (৩৫)। 

আরও পড়ুন

শরীয়তপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, জরিমানা ৩ লাখ

পুলিশ জানায়, গোপন সংবাদে গতকাল শনিবার দিবাগত রাতে আলোকদিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় শহীদ মিয়ার কাছে ২৩ পিস ও রাজনের কাছে ১০ পিসসহ মোট ৩৩ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের গ্রেফতার করা হয়।

বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি ।