রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

শরীয়তপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, জরিমানা ৩ লাখ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, জরিমানা ৩ লাখ

শরীয়তপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক এক রায় দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে একটি খাদ্য প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর জেলার বিশুদ্ধ খাদ্য আদালত (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১)-এ এ রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী শীল।


বিজ্ঞাপন


মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার পালং বাজারের উত্তর প্রান্তে অবস্থিত ‘ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পরিচালিত নিয়মিত মনিটরিং অভিযানে গুরুতর অনিয়ম ধরা পড়ে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের নির্ধারিত মানদণ্ড অমান্য করে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপায়ে খাদ্য উৎপাদন ও বিক্রি করছিল।

e53e89ed-b123-41a0-a4f4-7f102ee622f0

আরও পড়ুন

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবা উদ্ধার 

এ ঘটনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শরীয়তপুর জেলা কার্যালয় প্রতিষ্ঠানটির মালিক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ও ৩৫ ধারায় মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।


বিজ্ঞাপন


নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য বলেন, এই রায়ের মাধ্যমে ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার আরও সুদৃঢ় হলো। শরীয়তপুর জেলাজুড়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কঠোর পদক্ষেপ খাদ্য ব্যবসায়ীদের সতর্ক করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর