images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে তেল নিতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

জেলা প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ডে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাসচাপায় তানভীর আহমেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্টান্ডে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী তানভীর আহমেদ বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর জামাদার এলাকার তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস চাপা দেয় মোটরসাইকেল আরোহী তানভীরকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

নিহতের পরিবার জানায়, তানভীর আহমেদ ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদে বাড়িতে এসে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান চালক ও চালকের সহকারী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন।

প্রতিনিধি/এসএস