বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া-মথুরাপুর লোকাল সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন ওই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা খাতুন সকালে বাড়ির পাশের একটি দোকান থেকে প্রয়োজনীয় সওদা কিনে ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালক উপজেলার পোয়ালবাড়ি এলাকার জামাত আলীর ছেলে আলিফ হোসেন (২০) বলে স্থানীয়রা শনাক্ত করেছেন। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যান। দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় মর্জিনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত চালককে শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর