images

সারাদেশ

নলছিটিতে বাসে মিলল ৪২ মণ জাটকা, ৩ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম

ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৪২ মণ জাটকা জব্দ করেছে প্রশাসন। জব্দ করা জাটকা পরবর্তীতে মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

বুধবার (১ এপ্রিল) দুপুরে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বরিশাল ও নলছিটি উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

আরও পড়ুন

হাতিয়ায় অবৈধভাবে তেল মজুদ: ১২ ড্রাম ডিজেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

অভিযানকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির চালকসহ ৩ জনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। তিনি জানান, অবৈধভাবে জাটকা পরিবহন ও সংরক্ষণ রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস