বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাতিয়ায় অবৈধভাবে তেল মজুদ: ১২ ড্রাম ডিজেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় অবৈধভাবে তেল মজুদ: ১২ ড্রাম ডিজেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে তিনজন ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।


বিজ্ঞাপন


অভিযান সূত্রে জানা যায়, উপজেলার ওছখালী বাজারে তেল ব্যবসায়ী শাহীনকে অবৈধ উপায়ে জ্বালানি তেল বিক্রির দায়ে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

ফরিদপুরে দোকানে মিলল ২৪৫ লিটার পেট্রোল, ২০ হাজার টাকা জরিমানা

এদিকে, চরকিং এলাকার শাহেদ নামে এক ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশে জ্বালানি তেল পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তার বহন করা একটি টমটম থেকে ১২ ড্রাম ডিজেল জব্দ করা হয়।

Hatia


বিজ্ঞাপন


এছাড়া, চরচেঙ্গা বাজারে ওসমান গনি নামে এক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় তার দোকানটি সিলগালা করা হয়। তবে অভিযানের সময় দোকানদার পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, জব্দ করা ডিজেল সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর