জেলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম
ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্তুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
৭৫ বছর বয়সী শমশের আলী ঝিনাইদহ শহরতলী মুরারীদহ গ্রামে ছেলের বাড়িতে থাকতেন।
আরও পড়ুন
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্তুঞ্জয় বিশ্বাস জানান, সকালে হরিণাকুন্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রামের বৃদ্ধ শমশের আলী ঝিনাইদহ শহরের যান। সকালে শহরের আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝাই ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/টিবি