বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল মান্নান ফকির (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।

নিহত আব্দুল মান্নান উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার মৃত আদম আলী ফকিরের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচ্চর থেকে শিবচরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় আসলে ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানের যাত্রী মান্নান ফকির ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’


বিজ্ঞাপন


এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর