images

সারাদেশ

সাতক্ষীরায় ৬ হাজার শিশুর সম্মিলিত জন্মদিন উদযাপন

জেলা প্রতিনিধি

৩১ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে একসঙ্গে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। যেসব শিশুদের পরিবারের পক্ষে জন্মদিন পালন করা সম্ভব হয় না কিংবা কখনো জন্মদিন পালন করা হয়নি, তাদের জন্য এই আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ‘দেবহাটা এরিয়া প্রোগ্রাম’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়ন করে সুশীলন।

4e669896-5a9a-4e4a-ad19-977d47da5bec

অনুষ্ঠানে কেক কেটে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। অনেক শিশুর জন্য এটিই ছিল জীবনের প্রথম জন্মদিন উদযাপন।

সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

আরও পড়ুন

পিরোজপুরে ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম, মাটির ব্যাংক, ছাতা প্রভৃতি বিতরণ করা হয়।

d4224ec5-ab8c-437c-99db-b58364ff214f

আয়োজকরা জানান, শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে এবং তাদের মধ্যে আনন্দ ভাগাভাগির সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন শিশুদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

প্রতিনিধি/এসএস