সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

‎জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০১:১৫ এএম

শেয়ার করুন:

school
স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন। ছবি: ঢাকা মেইল

পিরোজপুর সদর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সরকারের অর্থায়নে ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (ডিজেইউএস) এর বাস্তবায়নে ৭৭নং করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান।


বিজ্ঞাপন


এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম মোল্যা, UPETC ইন্সট্রাক্টর মো. রনু আহমেদ, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রাণী মন্ডল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মো. আহসান উল্লাহ, জেলা কো অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর মো. ফুয়াদ হাসানসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা ইয়াসমিন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর