জেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ০৭:৪৯ এএম
মাগুরার শ্রীপুর উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে আলম খান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার খামারপাড়া এলাকার রোকন মোড়ে মনোজিতের ওয়ার্কশপে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আরও পড়ুন
র্যাবের এএসপি মো. আনোয়ার হোসেন জানান, অবৈধ অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি