খুলনার ফুলতলা অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ২ নম্বর দামোদর ইউনিয়নের দামোদর উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎ অফিস সংলগ্ন বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ফুলতলা থানার দামোদর কলোনি পাড়ার মো. সেলিম শেখের ছেলে তরিকুল ইসলাম সুমন (২৩) এবং খানজাহান আলী থানার নাজমুল আহমেদ চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী (২৭)।
পুলিশ জানায়, আটকের পর তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি রিভলভার, একটি দোনলা কাটা বন্দুক, ৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ৬ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়।
ফুলতলা থানার এসআই (নি.) শফিউজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে

